• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি যাদু করিলা পিরিতি শিখাইয়া – লিরিক্স – মনিরুজ্জামান মনির

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » কি যাদু করিলা পিরিতি শিখাইয়া – লিরিক্স – মনিরুজ্জামান মনির

কি যাদু করিলা পিরিতি শিখাইয়া
থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে।
কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা
থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে।।

নয়ন জুড়াইলা পরান কাড়িলা
মরমে বাজাইলা মধুর বাঁশী
পড়ে গো ধলিয়া হাসিয়া হাসিয়া
তোমারি মুখেতে পূর্ণ শশী।
কি কথা কহিয়া পাগল বানাইলা
কিছুতে পারি না সহিতে প্রাণ সজনী
কিছুতে পারিনা সহিতে।।

আমার লাগিয়া নিরালে বসিয়া
তোমারে যতনে গড়িল বিধি
মরিব মরণে তোমারি বিহনে
তোমারে জীবনে না পাই যদি।
কি মালা গাঁথিলা আমারে পরাইলা
কিছুতে পারিনা খুলিতে প্রাণ সজনী
কিছুতে পারিনা খুলিতে।।

————————-

গান – কি যাদু করিলা পিরিতি শিখাইয়া
লিরিক্স – মনিরুজ্জামান মনির
শিল্পী – এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন
ছায়াছবি – প্রাণসজনী

Category: সিনেমার গানTag: মনিরুজ্জামান মনির
Previous Post:তোমায় দেখলে মনে হয়
Next Post:ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑