• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » এ » এমন

এমন [ ēmana ] সর্ব. বি. বিণ. ক্রি-বিণ. এইরকম, এহেন (এমন যে হবে তা জানতাম, এমন খেলা কে দেখেছে, এমন করেই মরে)। [বাং. এ (এই) + মন]।

এমনই. এমনি১–বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)।

ক্রি-বিণ. এই রকমে (‘এমনই করে ঘুরিব দূরে বাহিরে’: রবীন্দ্র)।

এমনকী–অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)।

এমনিটি–বি. এইরকম আর একটি (এমনটি আর পাবে না)।

এমনিতরো–বিণ. এইরকম, এই ধরনের (এমনতরো গুণ. এমনতরো মানুষ)।

এমন-তেমন–বিণ. তুচ্ছ; সাধারণ; অগ্রাহ্য করার মতো (সে কিন্তু মোটেই এমন-তেমন লোক নয়)। 

বি.
১. ব্যতিক্রম (নিয়ম থেকে এতটুকু এমন-তেমন হবার উপায় নেই);
২. বেগতিক; বিপদ (এমন-তেমন দেখলে পালাব)।

এমনি২ [ ēmani২. ] (উচ্চা. এম্নি) ক্রি-বিণ. অকারণে, বিনা কারণে, অপ্রয়োজনে (এমনি এসেছি)।

এমনি এমনি–ক্রি-বিণ. অপ্রয়োজনে, শুধু শুধু।

Category: এ, বাংলা অভিধান
Previous Post:এমতি
Next Post:এমনই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑