• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এখন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » এ » এখন

এখন [ ēkhana ] ক্রি-বিণ.
১. এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি;
২. এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়);
৩. এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?);
৪. পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)।

বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)।

অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)।

[বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]।

এখনই, এখনি, (কথ্য) এখুনি–ক্রি-বিণ. এই মুহূর্তে।

এখনও, এখনো–ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)।

এখনকার–বিণ. বর্তমানের, ইদানীন্তন।

এখন-তখন–বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)।

Category: এ, বাংলা অভিধান
Previous Post:একতিয়ার
Next Post:এখনই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑