• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উলটা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » উ » উলটা

উলটা, উলটো [ ulaţā, ulaţō ] বিণ.
১. নীচের দিকে মুখ রয়েছে এমন;
২. স্বাভাবিক অবস্হার বিপরীত;
৩. বিপর্যস্ত।

[প্রাকৃ. অল্লট্ট; তু. হি. উল্লাট]।

উলটা, উলটানো–ক্রি-বি.
১. উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা;
২. প্রত্যাহার করা (কথা উলটানো)।

উলটে–ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)।

উলটোপালটা, উলটপালট–বিণ.
১. বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢেউ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে);
২. নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)।

উলটোরথ–বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা।

উলটা বুঝলি রাম–(উক্তি) ভালো কথার বা সদুপদেশের বিপরীত অর্থ করা।

উলটিপালটি–ক্রি-বিণ.
১. ঘুরিয়ে ফিরিয়ে;
২. তন্নতন্ন করে;
৩. গড়াগড়ি দিয়ে।

Category: উ, বাংলা অভিধান
Previous Post:উলঙ্গিনী
Next Post:উলটো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑