• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এত হাসি কোথায় পেলে

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » এত হাসি কোথায় পেলে

এত হাসি কোথায় পেলে
এত কথার খলখলানি
কে দিয়েছে মুখটি ভরে
কোন বা গাঙের কলকলানি |
কে দিয়েছে রঙিন ঠোঁটে
কলমী ফুলের গুলগুলানি |
কে দিয়েছে চলন বলন
কোন সে লতার দোল দুলানী |

কাদের ঘরে রঙিন পুতুল
আদরে যে টইটুবানি |
কে এনেছে বরণ ডালায়
পাটের বনের বউটুবানী |
কাদের পাড়ার ঝামুর ঝুমুর
কাদের আদর গড়গড়ানি
কাদের দেশের কোন সে চাঁদের
জোছনা ফিনিক ফুল ছড়ানি |

তোমায় আদর করতে আমার
মন যে হলো উড়উড়ানি
উড়ে গেলাম সুরে পেলাম
ছড়ার গড়ার গড়গড়ানি |

Category: বিবিধ লেখার সংকলন
Previous Post:শুধু কালির লেখায় আলীম হয় না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ভোরের ফুল সন্ধ্যার পাখিরা—মোকারম হোসেন

Reader Interactions

Comments

  1. Prabir Acharjee

    November 7, 2014 at 1:09 pm

    ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল।
    আজি হৈতে তব নাম কাল্মীকি হইল।।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑