• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » আ » আর

আর [ āra ] সমু. অব্য.
১. এবং, ও (তুমি আর আমি);
২. এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?);
৩. অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়);
৪. অথবা, কিংবা (চাও আর না চাও);
৫. যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই);
৬. পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম);
৭. পুনরায়, আবার (আর সেকথা কেন?);
৮. এখনও (আর কেন বৃথা চেষ্টা);
৯. এখন (আর সেদিন নেই);
১০. কখনো (ধানগাছে কি আর তক্তা হয়);
১১. আগে বা পরে কখনো (এমনটি আর হবে না);
১২. অবশ্য (তুমি তো আর গরিব নও);
১৩. তদবধি (গেলে আর ফিরলে না)।

বিণ.
১. অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন);
২. দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না);
৩. বিগত (আর বছর এসেছিল);
৪. আগামী (আর শনিবারে যাব)।

সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)।

[সং. অপর > আবার > আর]।

আর-আর–অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)।

আরও [ ārō ] অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ.
১. অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে);
২. এ ছাড়া অন্য (আরও লোকে জানে);
৩. অধিকন্তু (আরও শোনো)।

Category: আ, বাংলা অভিধান
Previous Post:আয়িডিন
Next Post:আরও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑