• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আচার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » আ » আচার

আচার১ [ ācāra১. ] বি. টক ঝাল তেল ইত্যাদি সহযোগে তৈরি মুখরোচক চাটনিজাতীয় খাবার, sauce. [পো. achar. ফা. আচার]।
আচার২ [ ācāra২. ] বি.
১. অনুষ্ঠান, পালন;
২. প্রচলিত ব্যবহার, চালচলন; সংস্কার, রীতিনীতি (দেশাচার);
৩. শাস্ত্রীয় আচরণ ও নিয়মাদি (আচারসর্বস্ব ধর্ম);
৪. সাধনরীতি (বামাচার)। [সং. আ + √ চর্ + অ]।

বিণ. আচরণীয়।

আচারনিষ্ঠা–বি. আচার মেনে চলা।

বিণ. আচারনিষ্ঠ।

আচারবান, আচারবান্–বিণ. শাস্ত্রীয় নিয়মাদি পালন করে এমন; শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল।

স্ত্রী. আচারবতী।

আচারবিচার–বি. শাস্ত্রীয় বা প্রথাগত নিয়ম পালন।

আচারভ্রষ্ট–বিণ. শাস্ত্রীয় আচার থেকে বিচ্যুত, শাস্ত্রীয় আচার লঙ্ঘনকারী।

আচারী (-রিন্)–বিণ. নিষ্ঠাবান, শাস্ত্রীয় নিয়মাদি যথাবিধি পালন করে এমন।

Category: আ, বাংলা অভিধান
Previous Post:আচরণীয়
Next Post:আচার্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑