• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আইন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » আ » আইন

আইন [ āina ] বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য।

[আ. আঈন, ফা. আইন]।

আইন অমান্য–বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience.

আইনকানুন–বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি।

আইনজীবী (-বিন্)–বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন।

আইনজ্ঞ–বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ।

আইনব্যবসায়ী (-য়িন্)–বি. আইনজীবী।

আইনত, (বর্জি.) আইনতঃ (-তস)–ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে।

আইনমাফিক, আইনমোতাবেক–বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে।

আইনসম্মত, আইনসংগত–বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য।

আইনানুগ–বিণ. আইনসম্মত; আইন অনুসারী।

আইন পাশ করা–ক্রি. বি.
১. ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল);
২. আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা।

পাঁচ আইন–বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন।

Category: আ, বাংলা অভিধান
Previous Post:আইনানুগ
Next Post:আইবড়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑