• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্মৃতিমেদুর – মোহাম্মদ রফিক

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » স্মৃতিমেদুর – মোহাম্মদ রফিক

হা-পিত্যেশ করে বসে থাকা
যদি বর্ষা আসে;

বাস্তবে না হলে মনে-মনে
ভিজে ওঠা কথা বলা
হাতে হাত ধরে ছোটাছুটি
খালে-বিলে মাঠে ও প্রান্তরে,
নিতান্তই উঠোনে-দাওয়ায়;
ঘরের পইঠায় দুই বেণি হিয়া
ঝরুক অথই সমর্পণে।

কবে বা কোথায় কার যেন
দু-নয়ন ছেয়ে নেমেছিল
বিন্দু বিন্দু বৃষ্টিফোঁটা
না আষাঢ়ে না শ্রাবণে;

পতনের শব্দে জেগে থাক!

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৬, ২০১০

Category: কবিতা
Previous Post:চাঁদের খোঁয়ারি – খোন্দকার আশরাফ হোসেন
Next Post:বৃষ্টি – রফিক আজাদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑