• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেঘমল্লার, উন্মাদ আশ্রম থেকে – চঞ্চল আশরাফ

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » মেঘমল্লার, উন্মাদ আশ্রম থেকে – চঞ্চল আশরাফ

তোমার প্রশ্নসংকুল একটা মেসেজ পেয়েছি।
মেঘের মতো নৈর্ব্যক্তিক,
কিন্তু বুনোফুলের গন্ধে জড়ানো।
লিখেছ, দুটি সিঙ্গল বেড
জোড়া লাগালেই প্রেম হয় নাকি? সম্পর্ককে
বারবার পেরেক
বলার অসুখ তোমার কীভাবে হলো?…
বৃষ্টির ছাঁটের নিচে রেখে
সেই বার্তা মুছে ফেলি। ঝোড়ো হাওয়া তীব্র আর
এলোমেলো হলে
দেখি, একটি সুপারিগাছের কাছে চলে আসছে আরেকটি
সুপারিগাছ। ওদের নৈকট্য যে হাওয়ার
তীব্রতানির্ভর, কখনো
ভেবেছ? শুধু মেসেজ পাঠিয়েছ, মেঘের মতো
নৈর্ব্যক্তিক আর
বুনোফুলের গন্ধমেশানো। লিখেছ, ভালোবাসা
কেন বারবার অতীত
হয়ে যায়?…

ঘটমান বর্তমানকে তুমি ভবিতব্যে রেখে দিয়ো।
এই যেমন
এখন বৃষ্টি হচ্ছে, মুষলধারার মধ্যে রয়েছে শহর আর
তোমার শরীর;

আগামী শ্রাবণেও এমনই ঘটবে

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৬, ২০১০

Category: কবিতা
Previous Post:গুমট হাওয়ায় বর্ষামঙ্গল – আবিদ আনোয়ার
Next Post:চাঁদের খোঁয়ারি – খোন্দকার আশরাফ হোসেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑