• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাই দিয়া মাথায় তুলতে হয়

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » লাই দিয়া মাথায় তুলতে হয়

বনের রাজা সিংহ তার আন্ডাবাচ্চা নিয়া রোদ পোহাচ্ছিলো! এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দু’টা ঝাকি দিলো! সিংহ যতোটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হইলো বেশী! বাঁদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেলো!

সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বললো, এত্তোবড় বেয়াদবী! আর আপনি তাকে কিছুই বললেন না বাপজান!

সিংহ বললো, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি! একটু সময় অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে!

কয়েকদিন পর হঠাত করেই বাঁদর সিংহের সামনে পড়লো এবং এক থাপ্পরে তাকে শেষ করে দিলো সিংহ।
সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো : বাপজান! সেদিন এতো অন্যায় করলো! কিন্তুু আপনি কিছুই বললেন না তাকে ! অথচ আজকে সে কিছুই করেনি! কিন্তু তাকে মেরে ফেললেন?

সিংহ জবাবে বললো, এটাই কৌশল বাবা ! সেদিনের পর বাঁদরটা ভালুক কে লাথি মেরেছে! হাতির শুড় ধরে দুলছে! গন্ডারের পিঠে চড়ে নাচছে! হায়নাকে সে কাতুকুতু দিয়েছে! জিরাফকে থাপ্পড় দিয়েছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুমি কে? সেদিন ওরে মা-রলে সবাই আমাকে বলতো, ক্ষমতা দেখাইতেছি, স্বৈরাচারী এবং খু-নী আমি! আজকে একটু পর দেখবি- সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব! শোন মাঝে মাঝে লাই দিয়া মাথায় তুলতে হয়! যাতে শক্ত করে আছাড় দিলে বেশী ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারে।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:কে বেশি মাতাল
Next Post:সিরাজ ভাইয়ের চেয়ার

Reader Interactions

Comments

  1. Hafiz YYYTTT

    March 12, 2026 at 3:15 am

    Nice

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑