• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শাড়ি বিক্রি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » শাড়ি বিক্রি

ভাই নতুন কালেকশন কি কি আছে?

দিদি এই শাড়িটা দেখুন, একদম নিউ কালেকশন। এবারই এসেছে। প্রচুর চলছে। কুড়ি পিস এনেছিলাম আর মাত্র দু পিস আছে।

নাহ তাহলে তো কমন হয়ে গেছে। সবাই কিনেছে। আপনি আনকমন কিছু দেখান।

তাইলে এইটা দেখুন। গত তিনবছর ধরে দোকানে পড়ে আছে বিক্রি হয়না। একদম আনকমন।

নাহ এইটার রংটা বেশি গাঢ়। সিম্পলের মধ্যে কিনবো।

আচ্ছা, এটা কেমন?

বেশি হালকা। মা ঠাকুমার কালার লাগছে। আরেকটু গর্জাস দেখান।

তাইলে এইটা দেখুন। ইমপোর্টেড।

ধুর, এই সেম শাড়ি গত সপ্তায়ই টিনা কিনে ফেলেছে। আপনি এক্সক্লুসিভ কিছু বের করুন।

এই লালটা কেমন? আপনি ফর্সা মানুষ, লাল আপনাকে মানাবে।

কি যে বলেন, কই আর ফর্সা। তাছাড়া লাল কেমন ক্যাট ক্যাট কালার।

এই টিয়া রংটা কেমন? আরো দুটো কালার আছে, পার্পেল আর পিংক।

নাহ, সবই কমন কালার। আজকাল সব মেয়েই পরছে। আনকমন কোনো কালার হবেনা?

আনকমন কালার বলতে? কোন ধরনের লাগবে বলেন।

ইট অনেক্ষন ভিজিয়ে রেখে তার সাথে কলাপাতা ঘষলে যে কালারটা হয় ঐটা হবে?

না ম্যাডাম ঐটা হবেনা।

তাইলে বেশি তেল মশলা দিয়ে মাংস রান্না করলে যে কালারটা আসে, ঐ কালার পাওয়া যাবে?

হুমম, মাংসে ঝাল বেশি হবে নাকি কম?

ফাজলামি করছেন?

স্যরি ম্যাডাম, আমাদের কালেকশনে ঐধরনের কালার নেই।

আপনাদের ঘোড়ার ডিমের কালেকশন ।

আপনি আমাকে কনফিউজ করে দিচ্ছেন। ঠিকভাবে বলুন আপনার কেমন শাড়ি চাই।

উফ, কিভাবে যে বোঝাই। ইয়ে, মানে.. আনকমন টাইপ।

বুঝেছি। আপনার নিশ্চয় সিম্পলের মধ্যে গর্জাস চাই। রাইট?

আরে না না। ঐটা আজকাল খুবই কমন হয়ে গেছে। সবাই কিনছে। আমার আরো আনকমন লাগবে। আমার লাগবে গর্জাসের মধ্যে সিম্পল ডিজাইন। আর কালার লাগবে হালকার মধ্যে গাঢ়। কাপড় হতে হবে সিল্কের মধ্যে সূতি। সবমিলিয়ে সস্তার মধ্যে একটা দামী শাড়ি দেখান।

নাহ, এরকম কিছু হবেনা আমাদের কাছে। স্যরি।

তো যা যা দেখালেন এইগুলোই জাস্ট?

হ্যা, আর কিছু দেখেন দেয়ালের সাথে ডিসপ্লে দেয়া।

উমমম…ঐ নীচের দিকে কর্নারেরটা বেশ ভালো লাগছে। ঐযে সাদাকালোর মধ্যে শ্যাওলা রঙের ছোপ ছোপ। ঐটা আগে দেখাননি কেন? বের করুন তো। কালার ডিজাইন দুটোই আনকমন।

স্যরি ম্যাডাম, ঐটা বিক্রির জন্য না।

কেন, কেন, স্পেশাল নাকি?

হ্যাঁ ম্যাডাম, ঐটা দিয়ে আমরা দোকানের মেঝে পরিস্কার করি।

(ফেসবুক থেকে)

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:এ শহর জানে আমার সব কিছু
Next Post:বেস্ট এসইএক্স এডুকেশন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑