• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সার্টিফিকেট প্ৰত্যাখ্যান

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » সার্টিফিকেট প্ৰত্যাখ্যান

সার্টিফিকেট প্ৰত্যাখ্যান

সিউড়ির লাটসাহেব রোনােন্ড্রসের সংবর্ধনা সভায় আসার জন্য দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিতকে নিমন্ত্রণ করলেন ব্ৰতচারীর প্রবর্তক গুরুসদয় দত্ত। লাটসাহেবের পার্সেনাল সেক্রেটারি গুরলে গেটে দাঁড়িয়ে নিমন্ত্রণের কার্ড পরীক্ষা করে অতিথিদের ঢুকতে দিচ্ছেন। পায়ে জুতো নেই, পরণে ধুতি-চাদর, এই ভাবে দাদাঠাকুর এলেন। হাতে নিমন্ত্রণের কার্ড। গুরলে ভাবলেন, এমন লোক কী করে নিমন্ত্রিত হল! তাই কার্ড দেখেও তাঁকে আটকে দিলেন। লাটসাহেবের কানো গেল কথাটা। তিনি খবর পাঠান—-অবিলম্বে দাদাঠাকুরকে সভায় ঢুকতে দেওয়া হোক।

সভায় দাদাঠাকুর স্বভাব সুলভ ভাবে অনেক সরস কথা বলে সকলকে মুগ্ধ করে দেন। গুরলে অবাক! মনে মনে ভাবলেন, এমন মানুষকে আমি গেটে আটকে দিচ্ছিলাম! তিনি দাদাঠাকুরের কাছে এসে বললেন, লাটসাহেব আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে সাটিফিকেট দিতে চান।

দাদাঠাকুর রসিকতা করে বললেন, যদি আমি কোথাও চুরি করি তবে কি ঐ সার্টিফিকেট দেখিয়ে ছাড়া পাব?

গুরলে বললেন, না, তা হবে না।

দাদাঠাকুর সার্টিফিকেট প্রত্যাখ্যান করে বললেন, আমার সার্টিফিকেট দরকার নেই।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:ইংরেজি পোয়েট্রি
Next Post:ঠাকুর ও কুকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑