• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নলিনী পণ্ডিতের সম্পত্তি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » নলিনী পণ্ডিতের সম্পত্তি

নলিনী পণ্ডিতের সম্পত্তি

একদিন রাতে দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত ও নলিনীকান্ত সরকার পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছেন। গভীর রাতে হঠাৎ দাদাঠাকুর ঘুম ভেঙে উঠে ঘুমন্ত নলিনীকান্তকে জাগিয়ে বললেন, ও নলিনী, একটা বড় জিনিস আবিষ্কার করেছি হে, ওঠে ওঠে, এটা ঘুমোবার সময় নয়!

ডাক শুনে চোখ রাগড়াতে রাগড়াতে উঠে নলিনী জিগ্যেস করলেন, কী ব্যাপার? দাদাঠাকুর বললেন, সুখবর! সাহিত্য পরিষদের চির সদস্য সাহিত্যিক নলিনী পণ্ডিতের সব সম্পত্তি তো আমার আর তোমার! হ্যাঁ, আমাদের দুজনের।

নলিনী বললেন, কী রকম শুনি?

দাদাঠাকুর হাসতে হাসতে বললেন, তুমি নলিনী আর আমি পণ্ডিত। দুজন মিলে নলিনী পণ্ডিত। নয় কি?

এ কথা শুনে নলিনীকান্ত গভীর রাতেও হোঃ হোঃ করে হেসে উঠলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:রাস-ঝুলন
Next Post:গরুর ছানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑