• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গণেশের শুড়

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » গণেশের শুড়

গণেশের শুড়

শরৎকালে দুর্গাপুজোর সময় একবার দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিতের পুত্রর অসুখ হয়। স্বভাবতই দাদাঠাকুর চিন্তিত। তার স্ত্রী পুজোর দিন সকালে প্রতিমা দর্শন করে এসে দাদাঠাকুরকে বললেন, ছেলের অসুখের জন্য মায়ের কাছে গিয়ে মানত করে এলাম। মাকে অনেক করে বলে এলান–মা, আমার ছেলেকে ভাল করে দাও, সামনের বছর তোমাকে ভোগ দেব।

স্ত্রীর এ কথা শুনে দাদাঠাকুর বললেন, ঠাকুরের কাছে গিয়ে মানত করার কী আছে? ছেলে ভাল হলে এমনিই হবে, তার জন্য ভাল চিকিৎসার প্রয়োজন। তা তো করানো হচ্ছেই। তাছাড়া দুৰ্গা কী-ই বা করবেন! যিনি নিজের ছেলে গণেশের শুড় ভাল করতে পারেন না, তিনি তোমার ছেলেকে সারিয়ে তুলবেন কী ভাবে?

অবশ্য এই কথা তার স্ত্রীর মনঃপুত হল না। দাদাঠাকুর ছিলেন স্পষ্টবক্তা।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:কেন পণ্ডিত
Next Post:রাস-ঝুলন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑