• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাম বিভ্ৰাট

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » নাম বিভ্ৰাট

নাম বিভ্ৰাট

তখন সাহিত্য ক্ষেত্রে শরৎচন্দ্রের খুব নাম। শ্ৰীকান্ত, দেবদাস প্রভৃতি বই হট কেক। সেই সময় শরৎচন্দ্ৰ চট্টোপাধ্যায় নামে আর এক লেখকের আবির্ভাব হয়। এই শরৎচন্দ্ৰ চাদমুখ হিরের ফুল প্রভৃতি গ্রন্থের রচয়িতা এবং গল্পলহরী পত্রিকার সম্পাদক। স্বভাবতই দুই শরৎচন্দ্রের মধ্যে নাম বিভ্ৰাট দেখা যায়। তবে পাঠকদের বুঝে নিতে খুব একটা অসুবিধা হয় না। এই সময়ে শরৎচন্দ্রের সঙ্গে দেখা তাঁর এক বাল্যবন্ধুর সঙ্গে। বহুদিন পর দুজনের দেখা। শরৎচন্দ্ৰ বন্ধুকে বলেন, কী হে চিনতে পারছি না বুঝি? আমার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

বন্ধুটিও রসিক, তিনি মজা করে বললেন, আজকাল বাংলার সাহিত্য আকাশে তো দু’জন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উদয় হয়েছে। আপনি কোন জন?

বন্ধুর রসিকতা বুঝলেন রসিক শরৎচন্দ্র। তিনি হাসতে হাসতে উত্তর দিলেন, চরিত্রহীন।

উত্তর শুনে বন্ধুটি হেসে ফেললেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:থামতে জানেন
Next Post:আফিং এবং মিষ্টি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑