• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চটিজুতো বিসর্জন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » চটিজুতো বিসর্জন

চটিজুতো বিসর্জন

শরৎচন্দ্র একবার এসেছেন অভিনেতা শিশির ভাদুড়ীর থিয়েটারে। তাঁর নিজের লেখা একটি নাটকের অভিনয় দেখতে। নাট্য-অভিনয় দেখে শরৎচন্দ্ৰ মুগ্ধ। তার সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধু। তাঁরাও খুশি। নাটকের শেষে বাড়ি ফেরার পালা। এই সময় ঘটলো এক কাণ্ড। শরৎচন্দ্ৰ তাঁর একপাটি চটিজুতো খুঁজে পাচ্ছেন না। সবাই খুঁজলেন, কিন্তু পাওয়া গেল না। শরৎচন্দ্র কী আর করেন! ফেরার সময় বাকি চটিজুতো কাগজে মুড়ে সঙ্গে নিলেন। বন্ধুদের হাসতে হাসতে বললেন, ব্যাটা চোর মনে করেছে এই পাটিটাও আমি ফেলে রেখে যাবো, আর ও পরের দিন এসে নিয়ে যাবে। আমি তা হতে দিচ্ছি না।

পরেরদিন সকালে ঝাড়ুদার হল বঁট দিতে গিয়ে হারানো চটিটা দেখতে পেয়ে শিশির ভাদুড়ীকে ফেরত দেন। শিশির ভাদুড়ীও চটিটা হাতে পেয়েই সঙ্গে সঙ্গে যান হাওড়ার শিবপুরে শরৎচন্দ্রের বাসায়। শরৎচন্দ্ৰকে শিশির ভাদুড়ী বললেন, শরৎবাবু, আপনার হারানো চটি পাওয়া গেছে, এই নিন।

শরৎচন্দ্ৰ হাসতে হাসতে বললেন, কী আশ্চর্য! আমি যে গতকাল আসবার সময় অন্য পাটিটা হাওড়া পুল থেকে গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছি। ভালো, এটাও যখন পাওয়া গেল এটাকেও পরে সময় করে একদিন গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসতে হবে। জোড়ায় থাকা অভ্যাস। না হলে একজনকে ছেড়ে অন্যজনের মন খারাপ হবে যে!

শরৎচন্দ্রের রসিকতায় শিশির ভাদুড়ী হেসে ফেললেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:চিকিৎসক ভীতি
Next Post:ব্যাকরণ কৌমুদী পড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑