• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হিন্দিতে বক্তৃতা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » হিন্দিতে বক্তৃতা

হিন্দিতে বক্তৃতা

শরৎচন্দ্ৰ ভালো হিন্দি জানতেন না। তার হিন্দিজ্ঞান ছিল অতি সামান্য।

একবার তিনি গেছেন। পাটনা শহরে। একটি সাহিত্যসভার প্রধান অতিথি হিসাবে। উদ্যোক্তারা শরৎচন্দ্ৰকে সংবর্ধনা জানালেন। ওই সভার হোতা এবং শ্রোতা সবাই হিন্দিভাষী। অতএব বক্তব্য রাখতে হলে শরৎচন্দ্ৰকে হিন্দিতেই বলতে হবে। কী করা যায়!

এদিকে গোদের ওপর বিষফোঁড়া। শরৎচন্দ্রের গলাও গেছে ভেঙে, ঠাণ্ডা লেগে। স্বভাবতই তিনি মুস্কিলে পড়লেন। তবু কিছু বলতেই হবে। শ্রোতারা আধার আগ্রহে বসে আছেন। শেষমেষ তিনি স্থির করলেন, তার ঠাণ্ডা লেগে গলা ধরে যাওয়ার কথা তিনি হিন্দিতেই জানাবেন। নিজের মনে কথাগুলো হিন্দি অনুবাদ করে নিয়ে আমতা আমতা করে শরৎচন্দ্ৰ বললেন,

হামারা গর্দান বৈঠ গিয়া ভাই!

শরৎচন্দ্রের মুখে এই হিন্দি শুনে শ্রোতারা হেসে উঠলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:ভেলু
Next Post:গাধা জন্ম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑