• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি তাই তুমি তাই

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » তুমি তাই তুমি তাই

তুমি তাই তুমি তাই

কবি কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্ৰকে খুব শ্রদ্ধা করতেন। তিনি নিয়মিত যেতেন শরৎচন্দ্রের হাওড়ার বাজে শিবপুরের বাসায়। একদিন নজরুল দুহাত তুলে গান গাইতে গাইতে ঢুকলেন শরৎচন্দ্রের ঘরে। শরৎচন্দ্র তখন লিখছিলেন। নজরুলকে দেখে তিনি বললেন, আরো কাজী যে, কী খবর?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রঙ্গ রসিকতা নজরুল পান চিবোতে চিবোতে বললেন, শরৎদা, একটা জোরদার কবিতা লিখেছি। আপনাকে শোনাতে এলাম।

শরৎচন্দ্ৰ তামাক টানতে টানতে বললেন তা বেশ, পড়ে পড়ো।

নজরুল বিদ্রোহী কবিতা পড়া শুরু করলেন। নজরুল পড়ছেন, শরৎচন্দ্ৰ মন দিয়ে শুনছেন। নজরুল পড়ছেন, শরৎচন্দ্ৰ শুনছেন। পড়তে পড়তে নজরুল যখন এলেন কবিতার সেই ছত্ৰে—আমি উন্মাদ, আমি উন্মাদ, তখন শরৎচন্দ্ৰও সুর মেলালেন তাঁর সুরে, বললেন, হ্যাঁ, তুমি তাই, তুমি তাই, তুমি সত্যিই বিদ্রোহে উন্মাদ হয়েছ কাজী।

এরপর কবিতাটা সম্পূর্ণ শুনে শরৎচন্দ্ৰ লেখার প্রশংসা না করে পারলেন না।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:গল্পের বাড়ি গল্পের পুকুর
Next Post:ভেলু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑