• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাচার দাড়ি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » চাচার দাড়ি

চাচার দাড়ি

কবি রজনীকান্ত সেন একদিন রাজসাহীর বাড়ির বৈঠকখানায় বসে কবিতা লিখছিলেন। এমন সময এক গোঁড়া মুসলমান মকেল তার কাছে এলেন। বৈঠকখানা ঘরে থাকত একটা ব্রাস, চিরুনি আর একটা আয়না। মুসলমান মক্কেল তার কাগজপত্ৰ এগিয়ে দিলেন রজনীকান্তের দিকে। তা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখতে ব্যস্ত হয়ে পড়লেন রজনীকান্ত। বেশ কিছুক্ষণ কেটে যাবার পর তিনি দেখলেন, মুসলমান মক্কেলটি আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চুল আঁচড়ানোর ব্রাসটি দিয়ে তাঁর মেহেন্দি করা লালচে দাড়ি যত্ন সহকারে আচড়াচ্ছেন। দেখে রজনীকান্ত হাসলেন। সঙ্গে সঙ্গে তার মাথায় একটি দুন্টু বুদ্ধি খেলে গেল। তিনি মক্কেলটিকে হাসতে হাসতে বললেন, চাচা, আপনি যে ব্রাসটি দিয়ে আপনার দাড়ি আঁচড়াচ্ছিলেন, জানেন ওটা কোন জানোয়ারের রোঁয়ায় তৈরী?

মুসলমান মক্কেল দ্রুত হাত থেকে ব্রাসটি নীচে নামিয়ে রেখে জানতে চান, কোন জানোয়ারের? রজনীকান্ত গম্ভীর মুখে বললেন, হুঁ হুঁ, যার নাম শুনলে আপনার কানে আঙুল দেন।

এই কথা শুনে মুসলমান মক্কেলটি, হায় আল্লা! তোবা, তোবা—বলে টান দিয়ে দাড়ি ছিঁড়তে লাগলেন। প্রকাশ্যে নয়, রজনীকান্তু কাণ্ড দেখে মনে মনে হাসতে লাগলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:চাষীর স্ত্রীর বয়স
Next Post:পুত্রবধু ও শাশুড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑