• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফ্রেঞ্চকাট দাড়ি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » ফ্রেঞ্চকাট দাড়ি

ফ্রেঞ্চকাট দাড়ি

স্বামী বিবেকানন্দের শ্রুতিলিপিকার গুডউইনদের সঙ্গে স্বামীজী মাঝে মাঝেই রঙ্গ রসিকতায় মেতে উঠতেন। এইসব রঙ্গ রসিকতা উপভোগ করতেন লেখক মহেন্দ্ৰনাথ দত্ত। একদিন স্বামীজীর মনে হল, মহেন্দ্রর দাড়ি কাটিয়ে আনা দরকার। তো তিনি গুডউইনকে নির্দেশ দিয়ে বললেন, ওহে, একে এক্ষুনি একটা নাপিতের দোকানে নিয়ে গিয়ে এর দাড়ি ছটিয়ে নিয়ে এসো।

গুডউইন তখন মহেন্দ্ৰকে নিয়ে গেলেন বঙ্গটিজ নামক এক জার্মান নাপিতের দোকানে। গুডউইনের কথামতো নাপিত মহেন্দ্রর দাড়ি ছুচিলো করে বা ফ্রেঞ্চকাট ফ্যাশনে কেটে দিল। মহেন্দ্ৰ বাধ্য ছেলের মত এই অত্যাচার সহ্য করে নিলেন, কিছুটা গুডউইনের ধমকের ভয়ে!

মহেন্দ্র যখন দাড়ি নিয়ে স্বামীজীর সামনে এলেন, তখন স্বামীজী হোঃ হেঃ করে। হেসে বলে উঠলেন, ছ্যাঃ ছ্যাঃ, এতো চুনোগলির ফিরিঙ্গির মত হয়েছে!

স্বামীজীর কথা শুনে মুচকি হাসলেন গুডউইন। মহেন্দ্র কী আর করেন! ভেঙচি কাটলেন গুডউইনকে!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:চীনে কথা
Next Post:সাইকেল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑