• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গাধার স্বশ্রেণী

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » গাধার স্বশ্রেণী

গাধার স্বশ্রেণী

স্বামী বিবেকানন্দ একদিন সকালে গল্পগুজব করছিলেন মিস্টার গুডউইন ও মিস্টার স্টার্ডির সঙ্গে। ধর্মালোচনা নয়, আড্ডার আসরে বিবেকানন্দ রঙ্গরসিকতা করতে বেশি পছন্দ করতেন। কথা প্রসঙ্গে গুডউইন হঠাৎ বলে উঠলেন, জানেন তো, কোনো মানুষ যখন কোনো গাধাকে প্রহার করে আমার খুব রাগ হয়!

গুডউইনের কথা শুনে পিঠোপিটি বিবেকানন্দ বলে উঠলেন, ঠিকই বলেছেন মশাই, গাধাকে মারতে আপনার আসলে স্বশ্রেণীর প্রতি প্রেম উথলে ওঠে, তাইতো আপনার এত রাগ হয়! নয় কি?

বিবেকানন্দের কথা শুনে মিস্টর স্টার্ডি হেঃ হেঃ করে হেসে উঠলেন।

গুডউইনের মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। তিনি আর বসে থাকতে পারলেন না। আচ্ছা, আমি এখন আসি,একটা জরুরি কাজ আছে-বলেই উঠে দরজার দিকে পা বাড়ালেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:সিঁথে কেটে গান
Next Post:পুরুষের সন্তান প্রসব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑