• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইটের বদলে পাথর

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » ইটের বদলে পাথর

ইটের বদলে পাথর

কবি দ্বিজেন্দ্ৰলাল রায় একদিন গল্প করছিলেন এক ইংরেজের সঙ্গে। কথায় কথায় সেই ইংরেজ ব্যক্তিটি বললেন, ‘হিন্দু ধর্মটা মিথ্যা, কারণ তাহারা পৌত্তলিক।’

নিজ ধর্ম সম্পর্কে ইংরেজের মুখে এহেন মন্তব্য শুনে দ্বিজেন্দ্রলালের মাথা গরম হয়ে গেল। তিনি পিঠোপিঠি বললেন, ‘সাহেব, খ্ৰীষ্টধর্মটা খুব ভুল!’

ইংরেজ জিগ্যেস করলেন, ‘কেন? ভুল কেন?’

দ্বিজেন্দ্ৰলাল হেসে বললেন, ‘পরমেশ্বর তো একদিনই জগত তৈরী করতে পারতেন। ছয়দিন সময় নিলেন কেন? আর তাছাড়া করলেন তো একদিন আবার কেন বিশ্রাম করলেন? এই পৃথিবী তৈরী করতে কি তাঁর বড় বেশি পরিশ্রম হয়েছিল?’

হিন্দিতে একটা কথা আছে-ইট কী জবাব পত্থর সে! অর্থাৎ ইটের জবাব পাথরে! তো এ হেন জবর জবাব পেয়ে লাল মুখো সাহেবের মুখ আরও লাল হয়ে গেল! সেটা লজ্জায়!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:টাইটেল
Next Post:বিলিতি ও দেশী

Reader Interactions

Comments

  1. গোলাম

    April 26, 2023 at 1:44 am

    আল্লাহ পাক ছয় দিনে বিশ্বসৃষ্টি করেছেন যদিও তিনি একদিন কেন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑