• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মালাবদল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » মালাবদল

মালাবদল

প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর কন্যা গৌরী দেবীর সঙ্গে যখন সন্তোষ ভঞ্জের বিয়ে হয় কবি তখন খুবই অসুস্থ। বিছানা থেকে নামতে পারতেন না কবি। তিনি তখন থাকতেন উদয়ণে। । গৌরী দেবী ফুল দিয়ে চমৎকার মালা গাঁথিতেন ও অলঙ্কার তৈরী করতেন। বিয়ের পর স্বামীকে নিয়ে গৌরী দেবী কবির সঙ্গে দেখা করতে এলেন। একটি সুন্দর মালা গেথে এনে গৌরী দেবী কবির গলায় পরিয়ে দেন। কবি অসুস্থ শরীরেই রসিকতা করে গৌরী দেবীর স্বামী সম্ভোষ ভঞ্জের দিকে তাকিয়ে বললেন, ‘দেখলে, ওর কী দুঃসাহস! তোমার সামনেই আমার সঙ্গে মালাবদল করছে!’

কবির কথা শুনে সন্তোষ ভঞ্জ ও গৌরী দেবী হেসে ফেললেন ও কবিকে প্ৰণাম করলেন। কবি নব দম্পতীকে প্ৰাণ ভরে আশীৰ্বাদ করলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:নাম চুরি
Next Post:কবির দণ্ড

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑