• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুখ্য সংস্করণ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » মুখ্য সংস্করণ

মুখ্য সংস্করণ

সালটা সম্ভবত ১৯৪০। রবীন্দ্রনাথ তখন অসুস্থ অবস্থায় বিশ্রাম নিচ্ছেন জোড়াসাঁকোর বাড়িতে। সেই সময় তিনি বিছানায় শোয়া অবস্থাতেই হাতমুখ ধুতেন, চুল আচড়াতেন। এ সব কাজ করিয়ে দেবার লোক ছিল। একদিন সকালে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন, অনিলকুমার চন্দ সেইসময় এলেন তাঁর সঙ্গে দেখা করতে। কবির উঠে বসার মত শারীরিক ক্ষমতা নেই, কিন্তু তবু রসিকতা করতে ছাড়েন না। অনিলকুমার তাকে প্ৰণাম করতে কবি গভীর স্বরে বললেন, ‘বলো অনিল, রবীন্দ্ররচনাবলীর এখনকার মুখ্য সংস্করণের খবর কী?’

অনিলকুমার কবির কথার প্রকৃত অর্থনা বুঝতে পেরে রবীন্দ্র রচনাবলীর প্রকাশের খবর গড়গড় করে বলতে শুরু করে দিলেন। রবীন্দ্রনাথ তখন তাকে ধমক দিয়ে। রসিকতা করে বললেন, ‘সত্যিই অনিল, তুমি সিলেটি বাঙাল বটে! আমি জানতে চাইছিলুম আজ আমার মুখের অবস্থা কী রকম?

অনিলকুমার এবার কবির কথা শুনে হেসে ফেললেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:এক গ্লাস রস
Next Post:নাম চুরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑