• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এপ্ৰিল ফুল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » এপ্ৰিল ফুল

এপ্ৰিল ফুল

কবি অক্ষয় চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথের বন্ধু। তবু কিশোর রবির সঙ্গে তার খুব ভাব ছিল। রবীন্দ্ৰনাথ কিশোর বয়সেই অক্ষয় চৌধুরীর সঙ্গে ইংরেজি সাহিত্য নিয়ে নানারকম আলোচনা করতেন। একবার পয়লা এপ্রিলের দিন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অক্ষয় চৌধুরীর আসার কথা। রবি আগে থেকেই জ্যোতিদাদাকে বলে রেখেছেন, আজ অক্ষয় চৌধুরীকে এপ্ৰিল ফুল করতে হবে অর্থাৎ ঠিকাতে হবে। জ্যোতিদাদা হেসে সায় দিয়েছেন। সেদিন বিকেলে রবি ও জ্যোতির বাবামশাই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যেতেই রবি প্রস্তুত! যথা সময়ে অক্ষয় চৌধুরী এলেন। রবি নকল দাড়ি গোফ লাগিয়ে পাশী সেজে তার সঙ্গে আলাপ জমিয়ে দিলেন। বললেন, ‘হামি বোম্বাই থেকে আসেছি, ভাইসাব।’

সঙ্গে সঙ্গে ছদ্মবেশী রবি তার সঙ্গে ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনাও শুরু করে দিলেন। অক্ষয় চৌধুরীও আলোচনা জুড়ে দিলেন পাশী ভদ্রলোক অর্থাৎ ছদ্মবেশী রবির সঙ্গে। রবির এত নিখুঁত অভিনয় যে অক্ষয় চৌধুরী একটুও বুঝতে পারলেন না। ভেতর থেকে সব দেখে হাসতে লাগলেন জ্যোতিদাদা। কিন্তু সব পণ্ড হয়ে গেল তারকনাথ পালিত আসতেই! কী হ’ল?

তিনি এসে রবিকে ঠিক চিনতে পারলেন ও রবির মাথায় চাপড় মেরে বললেন, ‘এ কী রবি! কী হচ্ছে?’

ব্যাস, সঙ্গে সঙ্গে পাশী ভদ্রলোকের নকল দাড়ি গোফ খসে পড়ল! অক্ষয় চৌধুরী দেখলেন ও চিনলেন আসল রবিকে। জ্যোতিদাদা সহ অন্যরা হাসতে হাসতে বেরিয়ে এলেন। অক্ষয় চৌধুরী ভাবলেন, সত্যি রবি আচ্ছা এপ্ৰিল ফুল করেছে বটে! এমন ঠকা আগে কখনো ঠকিনি!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:লালু
Next Post:এক গ্লাস রস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑