• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরম লুচি স্লো পয়জন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » গরম লুচি স্লো পয়জন

গরম লুচি স্লো পয়জন

একদিন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এলেন। রবীন্দ্রনাথ তখন সুরুল কুঠিবাড়িতে ‘ফাল্গুনী’ নাটক লিখছিলেন। এই বাড়িতে পরবর্তীকালে বিশিষ্ট কংগ্রেস নেতা আচাৰ্য কৃপালনী কিছুদিন ছিলেন। মহাত্মা গান্ধী আসায় খুশি রবীন্দ্রনাথ। গান্ধীজী সূর্যাস্তের আগে রাতের খাবার খেয়ে নেন। তবে খাবার বলতে অন্য সকলের মত ভাত বা রুটি নয়, বাদাম!

রবীন্দ্রনাথ গল্পগুজব করে মেঝেতে পাতা আসনে বসে গরম গরম লুচি খেতে শুরু করলেন। রবীন্দ্ৰনাথের লুচি খাওয়া দেখে গান্ধীজী বললেন, ‘এ কী আপনি সাদা ময়দার লুচি খাচ্ছেন? এ যে বিষ!’

উত্তরে রবীন্দ্ৰনাথ একটুকরো লুচি মুখে পুরে বললেন, ‘বাট মিস্টর গান্ধী, ইট ইজ এ ভেরি স্লো পয়জন।’

রবীন্দ্ৰনাথের কথায় গান্ধীজী হোসে ফেললেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:ঘুমের ব্যাঘাত
Next Post:লালু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑