• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিবাহিত চেনার উপায়

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » শুধু ১৮+ » বিবাহিত চেনার উপায়

অঙ্কের ক্লাসে ম্যাডাম প্রশ্ন করলেন, আচ্ছা বলোতো একটা গাছে তিনটে পাখি ছিলো, একটা শিকারী গুলি করে একটা পাখি মারলো। তাহলে গাছে কটা পাখি থাকলো?

ক্লাসের ফাস্ট বয় লাল্টুর জবাব, মেডাম একটাও থাকবে না কারণ গুলির আওয়াজে সবকটা উড়ে পালাবে।

তখন মেডাম বললেন, দেখো লাল্টু এটা অঙ্কের ক্লাস, তাই তিনটে থেকে একটা চলে গেলে দুটো পাখিই থাকবে। তবে তোমার এই ভাবনাটা বেশ ভালো লাগলো।

এবার লাল্টু উঠে দাঁড়িয়ে বললো, ম্যাডাম আমারও একটা প্রশ্ন আছে।

মেডাম বললেন, বলো।

লাল্টু প্রশ্ন করল, একটা পার্কে বসে তিনজন মেয়ে বসে আইস্ক্রিম খাচ্ছিলো। কিন্তু একজন কামড়ে খাচ্ছিলো, একজন চেটে খাচ্ছিলো আর একজন চুষে খাচ্ছিলো। এখন ম্যাডাম বলুন তো তিনজনের মধ্যে কে বিবাহিত?

এবার ম্যাডাম লজ্জায় লাল হয়ে গিয়ে ভাবলো উত্তর দিতে না পাড়লে স্টুডেন্টদের সামনে অপ্রস্তুত হতে হবে, তাই বললেন, দেখ লাল্টু, যে মেয়েটা চুষে খাচ্ছিলো সেই বিবাহিত।

এবার লাল্টু বললো, না মেডাম ঠিক হলো না। যে মেয়েটার মাথায় সিঁদুর সেই মেয়েটাই বিবাহিত। তবে আপনার এই ভাবনাটাও আমারও বেশ ভালো লাগলো।

#সংগৃহীত

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, শুধু ১৮+
Previous Post:অনিল ভাদুড়ী
Next Post:দোয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑