• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চক্ষু লজ্জা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » চক্ষু লজ্জা

চক্ষু লজ্জা

বলডুইন বা সুধাকান্ত রায়চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথের নিত্যসঙ্গী। একবার সুধাকান্ত নতুন চশমা পরে কবির কাছে আসেন। কবি তার দিকে এমনভাবে তাকালেন, যেন একজন অপরিচিত মানুষ তাঁর সামনে দাঁড়িয়ে! তারপর কবি মজা করে সুধাকান্তকে জিগ্যেস করলেন, ‘ওহে সুধাকান্ত, কে তোমার চক্ষু পরীক্ষা করেছেন? আর কেই বা তোমার চোখে চশমা দিয়েছেন?’

সুধাকাস্ত উত্তর দিলেন, ‘কেন, ডাক্তারবাবু চক্ষু পরীক্ষণ করে চশমা দিয়েছেন!’

কবি এবার বললেন, ‘আমি তাদের ধন্যবাদ জানাব, যারা তোমার চোখে চশমা দিয়েছেন।’

সুধাকান্ত জিগ্যেস করলেন, ‘কেন?’

রবীন্দ্রনাথ এবার হেসে উত্তর দিলেন, ‘সুধাকান্ত, তোমার তো চক্ষুলজ্জার বালাই নেই, তবু ওঁরা তোমার চোখে পর্দা দিয়েছেন।’

কবির এ কথা শুনে সুধাকান্ত হেসে ফেললেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:মণিবাবার মাহাত্ম্য
Next Post:মায়া-দয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑