• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ম্যাগ ক্যাক

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » ম্যাগ ক্যাক

ম্যাগ ক্যাক

রবীন্দ্রনাথের চাপে পড়ে একবার অনিলকুমার চন্দকে ‘তাসের দেশ’ নাটকে অভিনয় করতে হয়। নাটকে অনিলকুমারের খুব কম সংলাপ। রুইতনের চরিত্র। এক প্রকার বাধ্য হয়েই নাটকে অনিলকুমারকে অভিনয় করতে হয়। তাঁর ইচ্ছা ছিল না। কারণ তিনি কথা বললে সিলেটি টান এসে যায়। কী রকম? তিনি মেঘকে ম্যাগ বলেন। কিন্তু নাটকে তো এরকম উচ্চারণ চলবে না। তাই রবীন্দ্রনাথ ‘মেঘ’ শব্দের পরিবর্তে ‘কুয়াশা’ বসলেন। এতে অনিলকুমারের সুবিধা হল।

একদিন ‘তাসের দেশ’ নাটকের রিহার্সাল চলছে। এমন সময় রবীন্দ্রনাথের খাস ভৃত্য বনমালী কেক নিয়ে এল সকলের জন্যে। বলল, ‘এক দিদিমণি ক্যাক করে পাঠিয়েছেন।’

এরপর সে রবীন্দ্রনাথকে বলল, ‘গুরুদেব, আগে আপনি একটু ক্যাক খান।’ বনমালীর কথা শুনে কবিগুরু হেসে বললেন, ‘ওরে ওটা খেয়ে আমার কােজ নেই, শোন, যারা মেঘকে ম্যাগ বলে তাদের ক্যাক খাওয়া গে!’

এই ব’লে রবীন্দ্ৰনাথ অনিলকুমারের দিকে এগিয়ে দিলেন কেকের থালা। তবে এক অনিলকুমার নন, রিহার্সাল শেষে সবাই মিলে কেকটা ভাগ করে। খেয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্ৰনাথের চাপে পড়ে নাটকে অভিনয় করে অনিলকুমার শেষ পর্যন্ত সকলের প্রশংসা কুড়িয়েছিলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:পান মার্গে অগ্ৰগতি
Next Post:বনমালীর উচ্চারণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑