• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মশা মারার তেল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » মশা মারার তেল

মশা মারার তেল

শান্তিনিকেতনে মশা কামড়ের হাত থেকে বাঁচার জন্য রবীন্দ্ৰনাথ মাঝে মাঝে হাতে পায়ে একটা মশা মারার তেল মাখতেন। এমনই একদিন তিনি তেল মাখছেন। সেই সময় শান্তিনিকেতনের এক শিক্ষক তাকে তেল মাখতে দেখে জিগ্যেস আকরলেন, ‘গুরুদেব, কী তেল মাখছেন?’

রসিক রবীন্দ্রনাথ হেসে বললেন, ‘অনেকেই ভাবে বুড়ো বয়সে আমার বাত হয়েছে, তাই এই তেল মাখছি, তুমি যেন তাই ভেব না। আসলে আমাদের এই শান্তিনিকেতনের মশারা খুব নম্র তো, সব সময়েই পদসেবায় ব্যস্ত, তাই তাদের আপ্যায়নের জন্য এই আয়োজন।’

রবীন্দ্রনাথের এই কথা শুনে সেই শিক্ষক হেসে ফেললেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:তৃতীয় রসস্ৰষ্টা
Next Post:কবি কবিরাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑