• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিড়িতনের টেক্কা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » চিড়িতনের টেক্কা

চিড়িতনের টেক্কা

বঙ্কিমচন্দ্র একদিন তার সুন্দরী স্ত্রীকে নিয়ে ট্রেনে চেপে যাচ্ছিলেন। বঙ্কিমচন্দ্ৰ লক্ষ্য করলেন প্রত্যেক স্টেশনে যখন ট্রেন থামছে, একজন কৃষ্ণকায় কেঁকড়ানো বঁকড়া চুলওয়ালা যুবক তঁদের কামরার কাছে এসে তার স্ত্রীর দিকে ঘুরে ফিরে দেখে যাচ্ছে। শেষমেষ বঙ্কিমচন্দ্র একবার যুবকটির দিকে আঙুল তুলে স্ত্রীকে হাসতে হাসতে বললেন, ‘দ্যাখো গিন্নি, ঠিক যেন চিড়িতনের টেক্কা!’

যুবকটি সেই কথা শুনতে পেয়ে বুঝতে পারলো, তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। সে তৎক্ষনাৎ অপ্ৰতিভ না হয়ে উত্তর দিল, ‘মশাই, আপনার কাছে তো রঙের বিবি আছেই। তুরুপ করে নিন না।’

বঙ্কিমচন্দ্র যুবকটির উপস্থিত জবাবে খুশি হলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:দক্ষিণা
Next Post:চন্দ্র-চন্দ্র-চন্দ্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑