• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সংহার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » সংহার

সংহার

বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস ‘কপালকুণ্ডলা’-র উপসংহার হিসাবে সাহিত্যিক দামোদর মুখোপাধ্যায়। ‘মৃন্ময়ী’ নামের একটি উপন্যাস রচনা করেন। অতি নিম্নমানের রচনাশৈলী ছিল উপন্যাসটির। বঙ্কিমচন্দ্ৰ স্বয়ং উপন্যাসটি পাঠ করেছিলেন। একদিন এক সাহিত্যসভায় দামোদরের সঙ্গে দেখা বঙ্কিমচন্দ্রের। ‘কেমন লাগল আমার লেখা উপন্যাসটি’?–দামোদরের এই প্রশ্নের উত্তরে হল ভর্তি সাহিত্যরসিকদের মাঝে হাসতে হাসতে বঙ্কিমচন্দ্র বললেন, ‘ মশাই, আপনি আমার কপালকুণ্ডলার উপসংহার লিখে দেখছি একেবারে আমাকেই সংহার করেছেন।’

দামোদর বঙ্কিমচন্দ্রের রসিকতার ইঙ্গিত বুঝতে পেরে একদম চুপ করে গেলেন। প্রসঙ্গত উল্লেখ্য দামোদর মুখোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্রের বেয়াইমশাই। অর্থাৎ সম্পর্কটা ছিল যথাযথই রসিকতার।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:চিরকুট
Next Post:বেয়াই-বেয়াই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑