• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাতৃদায়

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » মাতৃদায়

মাতৃদায়

সালটা উনিশশো পাঁচের কিছু আগে, রবীন্দ্রনাথ তখন রীতিমত ব্যস্ত বঙ্গ ভঙ্গ বিরোধী আন্দোলনে। লর্ড কার্জনের বঙ্গ ভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে কবি তখন লিখছেন অনেক কবিতা, অনেক গান। দলবল নিয়ে যাচ্ছেন বিভিন্ন সভা সমিতিতে। রাখিবন্ধন উৎসব করছেন। সদলবলে গান গেয়ে বেড়াচ্ছেন পথে পথে। ঠিক এই সময় রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু নাটোরের মহারাজা জগদীন্দ্ৰনাথ রায়ের কন্যার বিবাহের নিমন্ত্রণ এল। মহারাজা রবীন্দ্রনাথকে বিবাহের দিন সকাল সকাল আসতে বলেছেন। কিন্তু রবীন্দ্ৰনাথ কী করেন, চারদিকে সভা করে তিনি যখন বিয়েবাড়িতে পৌঁছলেন। তখন সন্ধে হয়ে গেছে। অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন স্বয়ং মহারাজ।

রবীন্দ্রনাথকে আসতে দেখে তিনি বললেন, ‘আসুন আসুন, আমার কন্যাদায়, আপনি কোথায় সকাল সকাল আসবেন, তা না। এত দেরি করে এলেন!’

এ কথা শুনে কবি হাসলেন এবং বললেন, ‘তা ঠিক, আমার আরো আগে আসা উচিত ছিল। কিন্তু কী করব বলুন মহারাজ, আপনার যেমন কন্যাদায়, আমারও তেমন মাতৃদায়, এই দেখুন না, এখানে আসার আগেই দুটো জায়গায় সভা করে এলুম।’

একথা শুনে মহারাজা বললেন, ‘তাই নাকি? হ্যাঁ, ওটারও বিশেষ প্রয়োজন আছে। চলুন, ভেতরে চলুন।’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:আহারে অভ্যাস বিরোধীতা
Next Post:পচা ডিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑