• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইংলণ্ডে ইংরেজি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » ইংলণ্ডে ইংরেজি

ইংলণ্ডে ইংরেজি

কবিগুরুর এক ঘনিষ্ট আত্মীয় ইংলণ্ডে গিয়ে কবিগুরুকে চিঠি লেখেন। আত্মীয়ের ইংলণ্ডে যাবার খবর শুনে একটু অবাক হলেন রবীন্দ্রনাথ। কারণ, আত্মীয়টির যা ইংরেজি বলার ধরণ! আত্মীয়টির সঙ্গে রবীন্দ্রনাথের নিয়মিত পত্র বিনিময় হত। তার ইংলণ্ডে যাবার খবর শুনে আত্মীয়টিকে মজা করে রবীন্দ্ৰনাথ লিখলেন—’কী হে, বিলেতে তো সবার সঙ্গে ইংরেজিতে কথা বলতে হয়। তোমার যা ইংরেজি বিদ্যে, তা ও দেশে তোমার কথা বলতে অসুবিধা হয় না?’

রবীন্দ্রনাথের এই চিঠি পেয়ে মজা করে আত্মীয়টি প্রত্যুত্তরে লিখলেন–আসলে আমি তো Fluently বলে যাই। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না। তবে হ্যাঁ–আমার কথা যাঁরা শুনছেন তাঁদের কোনো অসুবিধা হয় কি না। আমি ঠিক বলতে পারব না। ’

এই চিঠি পড়ে হাসলেন কবিগুরু। বুঝলেন, আত্মীয়টি তাঁর মতই এক রসিক মানুষ।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:ভাল পাত্র
Next Post:আহারে অভ্যাস বিরোধীতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑