• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উপরি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » উপরি

উপরি

একবার ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালনের ব্যবস্থা হয়েছে কালিম্পং-এ। তাই সেদিন সেখানে সাজো সাজো রব। সকাল থেকেই অনেকে আসছেন কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। কবিসকলের সামনে ‘জন্মদিন’ নামে একটি নতুন কবিতা পড়লেন।

বিখ্যাত চিকিৎসক মনমোহন সেন সেদিন কবির সঙ্গে দেখা করতে এলেন। সঙ্গে তাঁর স্ত্রী মৈত্ৰেয়ী দেবী ও শ্যালিকা চিত্রিতা দেবী।

কবি চিত্রিতা দেবীকে দেখে মনমোহনকে বললেন, ‘ওহে ডাক্তার, তুমি তো ভাগ্যবান হে! একটি পাওনা আর একটি উপরি? আমাদের তো এত সৌভাগ্য ছিল না।’ গুরুদেবের মুখে এই কথা শুনে তিনজন হেসে উঠলেন এবং কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:সাড়ে পাঁচটা
Next Post:বাঘ শিকারের গল্প

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑