• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হিংসা প্ৰবৃত্তি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » হিংসা প্ৰবৃত্তি

হিংসা প্ৰবৃত্তি

শান্তিনিকেতনে কবিগুরুর ঘরে একদিন অধ্যাপক বিধুশেখর শাস্ত্রী ও অন্যকয়েকজন বসে হাল্কা গল্পগুজব করছিলেন। কবিগুরু তাদের কথাবার্তা মন দিয়ে শুনছিলেন। এমন সময় আচমকা কবিগুরু বিধুশেখর শাস্ত্রীকে বলে উঠলেন, ‘শাস্ত্রীমশাই, আপনি এতদিন যে বৌদ্ধশাস্ত্ৰ অধ্যয়ন করলেন, কিন্তু আপনার প্রতিহিংসা প্রবৃত্তি গেল না কেন?’

শাস্ত্রীমশাই এ কথা শুনে অবাক! কী এমন অন্যায় হল যে, গুরুদেব এমন কথা বললেন। আকাশপাতাল ভেবে কিছুই বুঝতে না পেরে শাস্ত্রীমশাই বললেন, ‘গুরুদেব, আমার কী অপরাধ?’

এবার মুচকি হেসে রবীন্দ্ৰনাথ শাস্ত্রীমশাইয়ের কামানো দাড়ি গোঁফের প্রতি ইঙ্গিত করে বললেন, ‘এই দাড়ি-গোঁফগুলোকে ছেড়ে দিন, বাড়তে দিন, আর হিংসা করবেন না।’

রবীন্দ্রনাথের মুখে এই কথা শুনে স্বস্তির নিশ্বাস ফেললেন বিধুশেখর শাস্ত্রী। অন্যরা হেঃ হোঃ করে হেসে উঠলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:জোড়াসাঁকো নয়
Next Post:সাড়ে পাঁচটা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑