• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বপুখানি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » বপুখানি

বপুখানি

নিত্যানন্দ বিনোদ গোস্বামী শান্তিনিকেতনে নতুন অধ্যাপক হয়ে এসেছেন। তিনি যেমন পণ্ডিত, তাঁর চেহারাটাও তেমনি বিশাল। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে প্ৰথম দেখা করতে গেলে গুরুদেব তাকে ‘আপনি’ সম্বোধন করে কথা বলেন। এতে নিত্যানন্দ বড়ই বিব্রিত রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গ রসিকতা বড়ই বিব্রত হন। কারণ তিনি গুরুদেবের থেকে বয়সে অনেক ছোট। একদিন তিনি বাধ্য হয়েই রবীন্দ্রনাথকে বললেন, ‘গুরুদেব, আপনি আমাকে আপনি আপনি বলছেন কেন? তুমি বলবেন।’

একথা শুনে পরিহাসপ্রিয় রবীন্দ্রনাথ হাসতে হাসতে বললেন, ‘কী করি বাপু, তোমার যে বপুখানি। অন্তত তার মর্যাদা তো দিতেই হবে।’

এ কথা শুনে নিত্যানন্দ হেসে ফেললেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:বিসর্জন মহড়ায়
Next Post:জোড়াসাঁকো নয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑