• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুঁজোর জল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » কুঁজোর জল

কুঁজোর জল

সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল একবার ভাগলপুর থেকে শান্তিনিকেতনে এসেছেন। রবীন্দ্ৰনাথের সঙ্গে দেখা করতে যাবেন। রবীন্দ্ৰনাথ তখন আছেন উত্তরায়ণে। বনফুল রবীন্দ্রনাথের সঙ্গে এগারোটার সময় দেখা করতে এলেন। বনফুল ঘরে ঢুকে দেখলেন রবীন্দ্রনাথ একটা বিরাট ঘরে বিরাট টেবিলে ঝাঁকে মন দিয়ে লিখে চলেছেন। কোনো দিকে ভ্ৰক্ষেপ নেই। বনফুল অনেকক্ষণ চুপ দাঁড়িয়ে রইলেন। ডেকে কবিকে বিরক্ত করা ঠিক হবে না। লিখতে লিখতে এক সময় রবীন্দ্রনাথই মুখ তুলে দেখলেন সামনে বনফুল দাঁড়িয়ে। বনফুলকে রবীন্দ্রনাথ বললেন, ‘কখন এলে? বোসো, আমার লেখাটা এক্ষুণি শেষ হয়ে যাবে।’

বনফুল বসলেন। রবীন্দ্রনাথ লেখা শেষ করে বললেন, ‘হাঁ, বল কী খবর?’

বনফুল করজোড়ে জিজ্ঞাসা করলেন, ‘গুরুদেব, অত ঝুঁকে লিখতে আপনার কষ্ট হয় না? আজকাল তো দেখি কতরকম চেয়ার বেরিয়েছে, তাতে ঠেস দিয়ে বসে আরাম করে লেখা যায়।’

বনফুলের কথা শুনে পরিহাসপ্রিয় রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন, ‘জানি, সব রকমের চেয়ারই আমার আছে। কিন্তু না ঝুঁকে লিখলে লেখা বেরোয় না যে! আসলে কুঁজোর জল কমে গেছে তো, তাই উপুড় করতে হয়।’

গুরুদেবের মুখে এ কথা শুনে বনফুল হেসে ফেললেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:বলাই
Next Post:চিরঋণী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑