• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সজীব চেয়ার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » সজীব চেয়ার

সজীব চেয়ার

রবীন্দ্ৰনাথ নিজেই ছড়া করে বলতেন–

‘কোনদিন এত বুড়ো হবো নাকো আমি।
হাসি তামাসারে যবে কবো ছ্যাবলামি।’

চিরারসিক রবীন্দ্ৰনাথ রঙ্গ রসিকতা করতে খুব ভালবাসতেন।

একবার বেয়াই বাড়িতে গেছেন রবীন্দ্রনাথ। সেখানে কবিকে যথারীতি আপ্যায়ন করে একটা গদিমোড়া কেদারায় বসতে দেওয়া হল। রবীন্দ্রনাথ কেদারার দিকে তাকিয়ে ভ্রূ কুঁচকে বললেন, ‘ওহে, এটা সজীব নয়তো?’

চেয়ার আবার সজীব! সবাই ভাবলেন, রবীন্দ্ৰনাথ এ আবার কী বলছেন! চেয়ার বা কেদারা কাঠের তৈরী, জড় পদার্থ। তা আবার সজীব হয় নাকি?

সকলের মনের অবস্থা বুঝতে পেরে এবার হোঃ হাঃ করে হেসে উঠলেন রবীন্দ্রনাথ। বললেন, ‘অত ভাববার কী আছে? আমি বলছি –চেয়ারটা সজীব মানে ছারপোকা টারপোকা ভর্তি নয়তো?’

এ কথা শুনে এবার সকলে হাসতে লাগলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:দাড়িশ্বর
Next Post:সানাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑