• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমাদের লাইন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » আমাদের লাইন

আমাদের লাইন

একদিন ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্ৰ মধুসূদনের বাড়িতে এসেছেন নাট্য-আলোচনা করতে। আলোচনা জমে উঠেছে।

সেই সময় কুচবিহারের মহারাজার সঙ্গীতগুরু মাইকেলের বাড়িতে এলেন। তিনি মাইকেলের ‘শৰ্মিষ্ঠা’ নাটকে অভিনয় করছেন। মধুসূদন সেই সঙ্গীতগুরুর সঙ্গে দীনবন্ধুর আলাপ করিয়ে দিয়ে বললেন, ‘ইনি আমাদের লাইনে আছেন।’

দীনবন্ধু ভাবলেন মাইকেল যেহেতু উকিল, তাই এই সঙ্গীতগুরুর পেশাও হয়তো একই। সেইজন্য দীনবন্ধু বললেন, ‘ইনিও বুঝি ল-ইয়ার?’ দীনবন্ধুর কথা শুনে মাইকেল হেসে উঠে বললেন, ‘না হে না, ইনি নাট্যশিল্পবিদ, আমাদের লাইনই তো, নয় কি ?’

দীনবন্ধু বুঝতে পারলেন ও হেসে উঠলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:শেক্‌সপীয়র ও নিউটন
Next Post:বৈষ্ণব পাঠক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑