• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গৃহিনী রোগ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » গৃহিনী রোগ

গৃহিনী রোগ

এক বন্ধুর সঙ্গে দেখা হতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, ‘কী হে বন্ধু, তোমরা আজকাল প্রচার করে বেড়ােচ্ছ আমার নাকি গৃহিনী রোগ হয়েছে?’

অবাক বন্ধুটি বললেন, ‘ঠিক বুঝলাম না তোমার কথা।’

বিদ্যাসাগর তখন হাসতে হাসতে বললেন, ‘তবে তোমায় বুঝিয়ে বলি। আজ একটি লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেন — আপনার এক অন্তরঙ্গ বন্ধুর কাছে শুনলাম, আপনার নাকি গৃহিনী রোগ হয়েছে?’

বন্ধুটি এখনো ঠিক বুঝতে পারেনি দেখে বিদ্যাসাগর বললেন, ‘আমিও প্রথমে বুঝিনি কথাটা। পরে ভেবে দেখলাম – ঠিক কথা, ক’দিন আমি উদরাময়ে ভুগছি। এই উদরাময়ের আর এক নামই তো গ্ৰহণী। লোকটি তা জানতেন, কিন্তু ভুল উচ্চারণ করে গ্ৰহণীকে গৃহিনী বলছেন। আসলে আমি সংস্কৃত জানা লোক বলেই লোকটি আমার কাছে উদরাময়ের পরিবর্তে গ্ৰহণী বলতে গিয়ে ভুল করে গৃহিনী বলে ফেলেছেন।’

বন্ধুটি হেসে ফেললেন বিদ্যাসাগরের কথা শুনে।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:বিবাহ বাসর
Next Post:দুরবস্থা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑