• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একগুঁয়ে এঁড়ে বাছুর

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » একগুঁয়ে এঁড়ে বাছুর

একগুঁয়ে এঁড়ে বাছুর

বিদ্যাসাগর ছেলেবেলা থেকেই ছিলেন খুব একাগুঁয়ে। তিনি যা ভালো মনে করতেন তা তিনি প্ৰাণপণে করতে চেষ্টা করতেন। কখনো কখনো তিনি ঠিক উল্টো কাজ করতেন বলে জানা যায়। যেমন, তাকে স্নান করতে নিষেধ করা হলে তিনি জোর করে স্নান করতেন। আবার স্নান করতে বলা হলে সেদিন স্নান করতেন না। তাঁর একগুঁয়েমী স্বভাবের কথা সেই সময় কারো অজানা ছিল না। কেউ কথায় কথায় তার এই একগুঁয়েমীর প্রসঙ্গ তুললেই তিনি রঙ্গ রসিকতা করে বলতেন, ‘কেন একগুঁয়ে হবো না? আমার ঠাকুরদা রামজয় আমার জন্ম সময়ে আমাকে এঁড়েবাছুর বলেছিলেন। আর জ্যোতিষের গণনায় আমার জন্ম বৃষ লগ্নে। তো আমার একগুঁয়োমী থাকবে না তো কার থাকবে? কী বলো হে তোমরা ?’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:মৃত্যুর পর স্বর্গবাস
Next Post:ময়ান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑