• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সরস্বতী পূজা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » সরস্বতী পূজা

সরস্বতী পূজা

ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের ছাত্র। তাঁদের কাব্যশাস্ত্রর অধ্যাপক ছিলেন জয়গোপাল তর্কলংকার; তিনি সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রদের একটি শ্লোক লিখতে বললেন। ছাত্রদের তিনি এই রকম শ্লোক মাঝেমাঝেই লিখতে বলতেন। ছাত্র ঈশ্বরচন্দ্ৰ জয়গোপালের কথায় শ্লোক লিখলেন :-

‘লুচী কচুরী মতিচুর শোভিতং
জিলিপি সন্দেশ গজা বিরাজিতম।
যস্যাঃ প্ৰসাদেন ফলারমাপ্লুমঃ
সরস্বতী সা জয় তান্নিরন্তরম।’

বিদ্যাসাগরের লেখা এই শ্লোক পড়ে জয়গোপাল ও অন্য ছাত্ররা হেসে উঠলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:ব্রাহ্মণ বনাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Next Post:বলিদান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑