• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঁধানো বই বনাম দামী শাল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » বাঁধানো বই বনাম দামী শাল

বাঁধানো বই বনাম দামী শাল

ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগরের সখ ছিল বইপত্র ভালো করে বাঁধিয়ে রাখা। যাতে বই নষ্ট না হয়ে যায়, তাই এত যত্নে রাখতেন ।

একবার এক ধনীব্যক্তি এসেছেন বিদ্যাসাগরের কাছে। তার ইচ্ছা, বিদ্যাসাগরের বইগুলি একবার দেখবেন। এই ইচ্ছা প্ৰকাশ করা মাত্র বিদ্যাসাগর তার বইগুলি দেখার অনুমতি দিলেন। প্রত্যেকটি বই বঁধানো। প্রচুর খরচ করেই বঁধানো। ধনীব্যক্তিটি

‘পন্ডিতমশাই, এত টাকা খরচ করে বইগুলি বাধানের কী দরকার?’

বিদ্যাসাগর ঐ ব্যক্তির কথায় হেসে বললেন, ‘কেন, দোষ কী ?’

ব্যক্তিটি বললেন, ‘ভেবে দেখুন, ঐ টাকায় অনেকের উপকার হতে পারত। আপনি কী বলেন?’

বিদ্যাসাগর সব শুনে নিজের খদ্দরের চাদরটা গায়ে ভাল করে মুড়ি দিয়ে গম্ভীর হয়ে ধনী ব্যক্তিটিকে বললেন, ‘মশাই, আপনার গায়ের শালটা কিন্তু বেশ সুন্দর! কোথা থেকে কিনেছেন ? দাম কত ?’

ব্যক্তিটি বিদ্যাসাগরের প্রশ্নের উত্তরে সগর্বে বললেন, ‘শহর থেকে পাঁচশো টাকা দিয়ে শালটি কিনেছি’–ব’লে উৎফুন্ন হয়ে শালের গুণকীর্তন শুরু করলেন।

বিদ্যাসাগর ব্যক্তিটিকে থামিয়ে দিয়ে বললেন, ‘সবই তো বুঝলাম। পাঁচসিকে কম্বলেও তো শীত কাটে। এই দেখুন না, আমিই তো খন্দরের মোটা চাদর গায়ে দিই। এই চাদরের দাম খুব কম। কী দরকার পাঁচশো টাকা দামের শাল গায়ে দেবার ? এই টাকাতেও তো অনেকের উপকার হতে পারত। নয় কি ?’

বিদ্যাসাগরের রসিকতাসুলভ তীর্যক মন্তব্যটি বুঝতে পারলেন ধনীব্যক্তিটি। লজ্জায় তাঁর মুখ রাঙা হয়ে উঠল। সঙ্গে সঙ্গে তিনি বাঁধানো বইগুলি যথাস্থানে রেখে মাথা নিচু করে দরজার দিকে পা বাড়ালেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:বাঙালী যুবকের ফ্ল্যাটে আইরিশ ভদ্রলোক
Next Post:কবির সুহৃদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑