• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাধারণ রুচি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » সাধারণ রুচি

আমার রুচি খুবই সাধারণ। আমি সেরা জিনিসটা পেলে খুব সহজেই সন্তুষ্ট হই।
উইনস্টন চার্চিল (১৮৭৪–১৯৬৫)
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী

আমি শহরের কেন্দ্রস্থলে একটি চায়নিজ রেস্টুরেন্টে খাচ্ছিলাম। ওখানে ‘মাতা ও পুত্রের পুনর্মিলনী’ নামে একটি খাবার ছিল। খাবারটা ছিল মুরগি আর মুরগির ডিম।
পল সিমন(জন্ম: ১৯৪১)

মার্কিন সংগীতজ্ঞ

যা দেখে নেওয়া যায় তা কখনোই মুখস্থ করবেন না।
অ্যালবার্ট আইনস্টাইন (১৮৭৯–১৯৫৫)
জার্মান বিজ্ঞানী

আমি দ্রুত উত্তর দিতে পারার জন্য ধন্য ছিলাম, দিয়েছিলামও। আমি বলেছিলাম—আমি জানি না।
মার্ক টোয়েন (১৮৩৫–১৯১০)
মার্কিন সাহিত্যিক

আমি আমার ডায়েরি ছাড়া কখনোই বের হই না। ট্রেনে যেতে যেতে পড়ার জন্য উত্তেজনাকর কিছু একটা থাকা উচিত।
অস্কার ওয়াইল্ড (১৮৫৪–১৯০০)
আইরিশ কবি

গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:কিছু হয়েছিল নাকি
Next Post:বুকে হাড়ের সংখ্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑