• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রোগীর টেম্পারেচার হারিয়ে গেছে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » রোগীর টেম্পারেচার হারিয়ে গেছে

ওয়ার্ডে সব মেডিকেল শিক্ষার্থী তো আর সমান মনোযোগী হয় না। হওয়ার কথাও না। আমার বন্ধু তানভীর, বিশ্বের সব জায়গায় তার ব্যাপক মনোযোগ থাকলেও ওয়ার্ডে সে সেটা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করে না। ওয়ার্ডে রোগী দেখার ক্লাসে রোগী দেখার চেয়ে তাদের দারিদ্র্য, সমাজে দারিদ্র্যের প্রভাব, অর্থনীতির চাকার পরিধি, কেন্দ্র ইত্যাদি বিষয়ই তাকে বেশি ভাবায়।
সেদিন ক্লাসেও তেমন কিছু একটা নিয়ে ব্যস্ত ছিল সে, বেরসিক স্যার হঠাৎ সবার সামনেই চিৎকার করে উঠলেন, তানভীর, রোগীর টেম্পারেচার নিয়েছ?
কিছু বুঝে ওঠার আগেই তানভীর সরল কণ্ঠে জবাব দিল, না, আমি নিইনি, কেন স্যার, ওটা কি হারিয়ে গেছে?

— মহিউদ্দিন কাউসার

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ইন্টার্ন চিকিৎসক
Next Post:ফেসবুকিও ভাষায় সংসারে একদিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑