• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফিলামেন্ট নিয়ে ট্রান্সপ্লান্ট করার প্ল্যান

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » ফিলামেন্ট নিয়ে ট্রান্সপ্লান্ট করার প্ল্যান

হলে আমার আর আমার পাশের রুমের ইমনের কমন একটা টয়লেট আছে, বাতিটাতি কিছু নষ্ট হলে সাধারণত ও-ই ঠিকঠাক করে, আমি পারতপক্ষে কাজটা থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখি। কিছুদিন আগে ও বাড়িতে যাওয়ার সময় দেখে গেল ওই টয়লেটের বাল্বের ফিলামেন্ট আবারও কেটে গেছে। বাড়ি থেকে ফিরে এসে সে তো রেগেমেগে আগুন, তখনো আমি বাল্বটি বদলাইনি।
—ওই ব্যাটা ফাউল, গত তিন দিনেও বাল্বটা বদলাতে পারলি না কেন?
—জানিস তো আমি ভবিষ্যৎ সার্জন, তাই পুরো বাল্ব না এনে একটি উপযুক্ত ডোনার বাল্ব খুঁজছিলাম, যার কাছ থেকে ফিলামেন্ট নিয়ে ট্রান্সপ্লান্ট করার প্ল্যান ছিল। কিন্তু এখনো উপযুক্ত বাল্বের সন্ধান পাইনি।

— মহিউদ্দিন কাউসার

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ডিমের থেকেও গোলাকার
Next Post:ইন্টার্ন চিকিৎসক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑