• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ

পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো আয়কর বোঝা।
আলবার্ট আইনস্টাইন, জার্মান বিজ্ঞানী

লোকে প্রায়ই বলে উৎসাহ টিকে থাকে না। দেখুন, গোসলও টিকে থাকে না। সে জন্যই আমরা রোজ রোজ তা করার পক্ষে।
জিগ জিগলার, মার্কিন লেখক

ওয়াশিংটনে একজন বন্ধু চান? একটা কুকুর জোগাড় করুন।
হ্যারি এস ট্রুম্যান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট

যদি মনে হয় আপনার বাঁচা-মরা দিয়ে কারও কিছু আসে-যায় না, তাহলে কয়েকটি পেমেন্ট পরিশোধ না করে দেখুন।
আর্ল উইলসন, মার্কিন সাংবাদিক

টাকা ভালোবাসা কিনতে পারে না। কিন্তু দরদাম করার জন্য একটা ভালো অবস্থান তৈরি করে দেয়।
ক্রিস্টোফার মার্লো, ইংরেজ নাট্যকার

অভিজ্ঞতা একটি চমৎকার বিষয়, যা আপনাকে আপনার ভুল বুঝতে সাহায্য করে, যখন আপনি আবার সেটা করেন।
ফ্রাঙ্কলিন পি জোন্স, মার্কিন সাংবাদিক

আপনি যখন আদালতে যান, তখন আপনার ভাগ্য এমন কিছু মানুষের হাতে ছেড়ে দিন যারা বিচারকের কাজ ছেড়ে আর কিছু করে খাওয়ার মতো স্মার্ট নয়।
নর্ম ক্রসবি, মার্কিন কৌতুক অভিনেতা

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:বিজ্ঞাপন
Next Post:বৌ দি বস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑