• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

টক-শো – পরীক্ষার আগের দিন টিভির সামনে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » টক-শো – পরীক্ষার আগের দিন টিভির সামনে

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার আগের দিন এখন বিভিন্ন টিভি চ্যানেলে পরামর্শমূলক লাইভ অনুষ্ঠান প্রচার করা হয়। ধরুন, এ রকমই এক অনুষ্ঠানে ঢাকার একটি বিখ্যাত স্কুলের প্রধান শিক্ষককে আমন্ত্রণ জানানো হলো। কিন্তু তিনি কিছুতেই আসতে চাইলেন না। কারণ, তিনি ছিলেন সাবেকি আমলের কড়া ধাঁচের প্রধান শিক্ষকদের মতো একজন। অনেক বোঝানোর পর তাঁকে অবশেষে রাজি করানো গেল। তিনি যথাসময়ে অনুষ্ঠানে এলেন।
উপস্থাপক পরীক্ষাবিষয়ক কিছু ভালো ভালো কথা বললেন। সেই সময় একটা ফোন এল,
একজন ছাত্র ফোনে তার সমস্যার কথা বলল। তার কথা শেষ হতে না হতেই প্রধান
শিক্ষক গর্জে উঠলেন, ‘পরীক্ষার আগের দিন টিভির সামনে বসে কী করো?
ফাইজলামির আর জায়গা পাওয়া গেল না? যাও, পড়তে যাও।’

— আহমাদ জাদীদ

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:পাতাল ট্রেন
Next Post:বাংলিশ – কিডন্যাপ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑